বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

পলাশবাড়ীতে কুড়ি বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৯৮১ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে কুড়ি বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্র জানায়, পলাশবাড়ী এলাকা মাদকমুক্ত রাখতে গোপন খবরের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ টীম রংপুর-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ী পয়েন্টে যানবাহন তল্লাশি অভিযান চালায় এসময় গাইবান্ধা থেকে বগুড়াগামী আবদুল্লাহ পরিবহনের একটি গেটলক যাত্রীবাহী বাসে তল্লাশিকালে কুড়ি বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।

এরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চুহাড় গ্রামের মৃত: নুরু মিয়ার ছেলে রাজা মিয়া(৫৪),রংপুর জেলা সদর উপজেলার মধ্যবাবু খাঁ গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (নং-৯/৬০,১৩/৩/২৩) রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..