শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চরফ্যাশনে দাদিকে বিয়ে করল নাতি, কাবিন ৭ লাখ

সাব্বির আলম বাবু (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৯০৫ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় সাত লাখ টাকা কাবিনে বিধবা দাদির সাথে নাতির বিয়ে হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের এ ঘটনা ঘটে। জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহে আলম বেপারির মৃত্যু হয় দেড় বছর আগে।

মৃত্যুর পর তার স্ত্রী সামছুন্নাহারের (৫০) সাথে তার ছেলে জসিম উদ্দিনের ছোট ছেলে মিরাজ হোসেনের (২৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে দাদি-নাতি। পরে দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ধরা পরে স্থানীয়দের হাতে। পরে স্থানীয় মাতবররা বিষয়টি মিটমাটের জন্য সালিশ বৈঠক করে। এতেও কোনো সুরাহা হয়নি। অবশেষে শুক্রবার সাত লাখ টাকা কাবিননামায় ভোলা নোটারি পাবলিক কার্যালয়ে কোট এফিডেফিট করে দাদি-নাতির বিবাহ সম্পন্ন করে স্থানীয় মাতবররা। মিরাজ হোসেন বলেন, দাদার মৃত্যুর পর দাদির দেখা শোনা করার জন্য স্বেচ্ছায় দাদিকে বিয়ে করেছেন তিনি।

সামসুন্নাহার জানান, তার ও মরহুম শাহে আলমের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এসব মেনে নিয়েই নাতি মিরাজ হোসেন তাকে বিয়ে করতে রাজি হয়েছেন। শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘সামছুন্নাহারের কাছ থেকে শুনেছি যে সাত লাখ টাকা কাবিনে নাতি মিরাজকে বিবাহ করেছেন।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..