শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫৯৫২ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা বাজারে তারা মিয়া ও জহুরুল ইসলাম রকেট এর নিকট কালো কাপড়ের গাট্টির ভিতরে থাকা পত্রিকা দিয়ে পেচানো দুটি বান্ডিলে পঞ্চাশটি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এমন তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

প্রেস ব্রিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ৮ জুন বিকেলে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিক এর পুত্র তারা মিয়া ও একই জেলার সেরখালি গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে জহুরুল ইসলাম রকেট এর নিকট পৃথক দুটি বান্ডিলে পঞ্চাশটি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো তল্লাশী করে ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক ইন্সপেক্টর নূর আলম সিদ্দিক, ইন্সপেক্টর তদন্ত সেরাজুল হক প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..