শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তালুকদার আব্দুল খালেক কেসিসির মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৬০০১ বার পঠিত

আজ অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী সমর্থিত তালুকদার আবদুল খালেক পুনঃনির্বাচিত হয়েছেন।

খালেক তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।

আজ (সোমবার) রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (আরও) মোঃ আলাউদ্দিন।

তালুকদার আবদুল খালেক তার দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কাস্টিং ভোটের শতাংশ ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।

প্রবীণ রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক যথাক্রমে ২০০৮ ও ২০১৮ সালে বিজয়ী হন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..