শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

মুরাদনগরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউপি সদস্যের মৃত্যু

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৯৫১ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল মিয়া মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ জুলাই) সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর, তিনি ১ স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় জমিনে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফতাব উদ্দিন জানান, ইউপি সদস্য বাবুল মিয়া দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার বাদ আসর রামপুর-মটকিড়চর ঈদগা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..