মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আ: লীগের মতবিনিময় সভা: বেতাগী থেকে মনোনয়ন দেয়ার দাবি

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৫৯৭৩ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগীতে জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনের এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়।

শুক্রবার ( ১৪ জুলাই) আছরবাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, শিমু আক্তার,ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, হূমায়ূন কবির খলিফা, খলিলুর রহমান, সৈয়দ গোলাম রব শুক্কুর, গাজী জালাল আহম্মেদ,সালা উদ্দীন মাহামুদ সুমন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ অন্যন্যরা। এতে বরগুনা জেলা পরিষদের সদস্য, বেতাগী পৌর সভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

মতবিনিমিয় সভায় ভৌগলিক অবস্থান ও সুষম উন্নয়নের স্বার্থে বরগুনা-২ আসনে বেতাগী উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর এমপি প্রার্থী মনোনয়নের দাবি উঠে আসে। সভায় বক্তারা একমত হন যে, দীর্ঘ কয়েক বছর যাবত বেতাগী থেকে কোন সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত না হওয়ায় সুষম উন্নয়ন হচ্ছে না এবং জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। তারা দাবি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে একজন উপযুক্ত রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..