শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে জাতীয় সংসদের আদলে যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশন অনুষ্ঠিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫৯৬৫ বার পঠিত
‘‘নদী মাতৃক বরিশাল অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় যুব অংশগ্রহণ’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংসদের রীতিনীতি মেনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় যুব ছায়া সংসদের অধিবেশন।
বুধবার (২৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক পুষ্টি সংস্থা গেইন এর সহায়তায়, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়  ও স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সহযোগিতায় বাংলাদেশ যুব ছায়া সংসদ বরিশাল বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
এর আগে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশনের স্পিকার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পদে প্রকৃতি দায়িত্ব পালন করেন আদনান হাবিব খান, বিরোধী দলীয় নেতার পদে শাওন হাসান, খাদ্য মন্ত্রীর পদে মোঃ হাসিবুর রহমান, বিরোধী দলীয় উপনেতার পদে রুবাইয়াত হকসহ বিভিন্ন আসনে তরুণরা স্থানীয় সংসদ সদস্যদের প্রতিকী দায়িত্ব নিয়ে পটুয়াখালী-৩ আসনে আইয়ুব খান, পটুয়াখালী-০৪ এ মোঃ শাহিন খান, সংরক্ষিত নারী আসন ২৯ এ জান্নাতুল জান্নাত, ১৫ এ ফারিয়া রিয়া, ১৯ এ ফারহানা আক্তার জলি জোড়ালো বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম, সমাজ সেবিকা ও নারী নেত্রী আয়েশা হুমায়রা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কমকর্তা খায়রুল ইসলাম মল্লিক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহ আয়োজক সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন।
উল্লেখ্য, যুুবদের  মধ্যে নেতৃত্ব বিকাশ, গনতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বরিশাল বিভাগের ২১ টি আসন থেকে ২১ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদের বিভাগীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..