শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বগুড়ায় আলোচিত মর্জিনা হত্যাকান্ডে ছেলে ও পুত্র বধু আটক

এনামুল হক রাঙ্গা (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৫৯৮২ বার পঠিত

বগুড়ার ধুনটে মর্জিনা হত্যাকাণ্ডে তার ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আনা হয়।

এর আগে ২২ জুলাই উপজেলার চান্দারপাড়া গ্রামে শয়নঘরের মাটি খুঁড়ে মর্জিনা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে মর্জিনার মা রওশনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

কিন্তু মর্জিনার ছেলে ও পুত্রবধূকে খবর দেয়া হলেও তারা বাড়িতে আসেনি। পরের দিন ধুনট পৌরসভার মেয়র এ.জি.এম বাদশা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার দুজন হলেন  চান্দার পাড়া গ্রামের বাসিন্দা মো. রাব্বী (২২) ও মোছা. নুপুর (২০)।

এসব তথ্য র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি জানান, মাটি খুঁড়ে মর্জিনার মরদেহ উদ্ধারের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর থেকে র‌্যাব তৎপর হয়ে ওঠে। পরে র‌্যাব-৪ এর সহযোগীতায় সাভারের আশুলিয়ার উত্তর কাঠগড় থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী ও নুপুর তাদের মা মর্জিনাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাদের ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..