বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: সায়েম খান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬০৩৪ বার পঠিত

 

মো: সায়েম খান (নিজস্ব প্রতিবেদক):

ঢাকার দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ অক্টোবর) বিকেলে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া সার্বিক পৃষ্টপোষকতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।

লটাখোলা এফসিকে ৫-৪ গোলে পরাজিত করে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় কার্তিকপুর একাদশ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র মোহাম্মদ আলমাস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুুতুল, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বজলুর রহমান কামাল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম সেন্টু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভূইয়াসহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..