রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হলেন রাজন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৫৯২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

সাকাউদ্দিন আহাম্মদ রাজন বাংলাদেশ আওয়ামিলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের জি.এস ছিলেন এবং তারও আগে পূর্ব পুরুষের হাত ধরেই মুলত বঙ্গবন্ধু ও আওয়ামিলীগের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে আসছেন। সেই দীর্ঘ পথ অতিক্রমে বিএনপির সময়ে জেল জুলুমও স্বীকার হয়েছেন বহুবার এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও সে দুই বার গ্রেপ্তার হয়েছিলেন ১৯৮৭/৮৮ সালে, কেটেছে জেলে জেলে ও হুলিয়া নিয়েও সাবেক এই ছাত্রনেতার।

কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী সহ বিশিষ্টজনেরা। সাকাউদ্দীন আহমেদ রাজন বলেন আমি কখনো পদে বিশ্বাসী না, কাজ করে আসছি কাজ করবো এবং করে যাবো ইনশাআল্লাহ আওয়ামিলীগের জন্য, তবে আমাকে বাংলাদেশ আওয়ামিলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত করায় সত্যিই আমি অনেক আনন্দিত ও আপ্লূত, এতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামিলীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপির প্রতি, কৃতজ্ঞতা বাংলাদেশ আওয়ামিলীগের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপির প্রতি এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির মাননীয় চেয়ারম্যানের প্রতি ও সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইয়ের প্রতি, পাশাপাশি এ কাজে যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতিও আমি অনেক কৃতজ্ঞতা রইলো।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপির নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এর সাক্ষরিত দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেছেন তা প্রকাশিত হয়েছে ২১ অক্টোবর ২০২৩ ইং।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..