শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

হরিরামপুরে বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫৯৪৪ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার নটাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন যথা সময়েই হবে। বিএনপি অংশ নিলেও হবে, না নিলেও হবে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিবে, আমরা সবাই নৌকা প্রতীককে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়েজনে শান্তি সমাবেশ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..