রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে যুবক ফিরলো লাশ হয়ে

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫৯৫০ বার পঠিত

পটুয়াখালী মির্জাগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের।

পটুয়াখালীর মির্জাগঞ্জে নাসির উদ্দিন হাওলাদার (৪০) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

তার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে, তিনি মির্জাগঞ্জের সুফি সাহেব হুজুরের গাড়ির ড্রাইভার ছিলেন।

স্বজনরা জানায় আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় তার বাড়ির পাশে জমিতে সেচ দিতে গিয়ে জগ মটর খালের ভিতরে লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়, তার শালী দুলাভাইকে খুঁজতে গিয়ে খালের ভিতরে দেখতে পায় তিনি ভাসছে, তখন এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।

তার এই অকাল মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..