সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

মুরাদনগরে গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৯০৪ বার পঠিত
মুরাদনগর উপজেলায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডিউটিরত অবস্থায় গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টনকি ইউনিয়নের গ্রাম পুলিশ রাশেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মুরাদনগর উপজেলা শাখা।

সোমবার সকালে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রবিবার দুপুরে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে যাওয়ার জন্য গ্রাম পুলিশ রাশেদ টনকি ইউনিয়ন ভূমি অফিসে যাওয়ার পথে বাঙ্গরা বাজার থানাধীন টনকী বাজারে যাওয়ার পর মৃত হোসেন আলির ছেলে সুধন মিয়া, মৃত শের আলীর ছেলে কামাল মিয়া, সুমন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রাম পুলিশ রাশেদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাগঠনিক সম্পাদক সত্য নারায়ণ দাস, মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মো: দুলাল, সাধারন সম্পাদক আব্দুল খালেক, বাঙ্গরা বাজার থানার সভাপতি আলী আহম্মদ, সাধারন সম্পাদক সোকেন দাস প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..