বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটন তাড়াইলের সর্বস্তরের জনগণকে মে দিবসের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন হাফেজ মাওলানা সাইদুল হক সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুরাদনগর বিএনপির

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৮৯৩ বার পঠিত
ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মুরাদনগর উপজেলার তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার নিহত ব্যক্তিদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেয় মুরাদনগর উপজেলা বিএনপি। এছাড়া কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নিহতদের স্মরণে মোবাইল ফোনে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপির নেতা কর্মীরা নিহত তিনটি পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা করে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করে।

শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া, আমিননগর, দৌলতপুর গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করে উপজেলা বিএনপি। এছাড়াও নিহত পরিবারদের প্রতি মাসে নগদ অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

নিহতরা হলেন, উপজেলার মোচাগড়া গ্রামের মৃত মুহর আলী মুন্সীর ছেলে আব্দুল আউয়াল (৫৬), আমিননগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে পারভেজ (২১) ও দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে কাজী নাজমুল (৩০)।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলার নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন তুহিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও: মহিবুল্লাহ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..