রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৭দফা দাবিতে তাড়াইলে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৬১ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):

কিশোরগঞ্জের তাড়াইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের নতুন সভাকক্ষে উক্ত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলটির উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) -এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার।

অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলমগীর হুসাইন তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে এমন সেবা-ই দিতে চায় যেমনটা সাধারণ জনগণ চায়। এই দেশটা হল জনগণের, জনগণের টাকায় দেশ চলে। মানুষ সেবা চাওয়ার পরেও পাবে না তা কখনোই হবে না, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেয়া হবে। চুরি, ডাকাতি, মাদক, ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নূর আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ, সদস্য সচিব মাওলানা শাহজাহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাড়াইল উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি আবুল কালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি আমিরুল ইসলাম (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..