রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

মাদক, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৯৮ বার পঠিত

রায়হান চৌধুরী, (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে জনসাধারণদের সচেতন করতে মাইকিং করছে মুরাদনগর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে উপজেলার ২২টি ইউনিয়নে উপজেলা বিএনপির বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মাইকিং করেছেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায়, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পালায়নের পর থেকে সারাদেশে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল ও অবৈধ্য ড্রেজার ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এরই পরিপেক্ষিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যেন কেহই এসব কজে লিপ্ত হতে না পরে এবং ওই চক্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে উপজেলা বিএনপি। পাশাপাশি আইন কায়েমের জন্য নিজের হাতে আইন না তুলে পুলিশের সহযোগিতা নেওয়ারও ঘোষনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে মুরাদনগর উপজেলায় যত অপর্কম হয়েছে সেগুলো শুধরে নিয়ে নতুন বাংলাদেশে মুরাদনগরকে নতুনভাবে গড়ে তোলতে গন-মানুষের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপজেলা বিএনপিকে নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজদের অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণদের সচেতন করতে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে মাইকিং ও সভা করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..