রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯১৬ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে। ছাত্র-যুব-জনতার অধিকার হরণ হচ্ছে প্রতিনিয়ত। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির সহযোগি সংগঠন জাতীয় মহিলাধারার আয়োজনে ‘নারী নেতৃত্ব কোনপথে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

২২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিজয় মিলনায়তনে জাতীয় মহিলাধারার যুগ্ম আহবায়ক ইভা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার ডা. রাশেদা বেগম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।

বক্তব্য রাখেন ফারজানা আক্তার, রহিমা আক্তার মৌসুমী, মালিহা আক্তার প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, নারী নেতৃত্বকে কোনঠাসা করার চেষ্টা চলছে ছাত্র-যুব-জনতার বিজয়ের পর থেকে। কিন্তু কেন? আগে তো বলা হতো নারীরা রাজপথে থাকলে বিজয় আসবে আর এখন বলা হচ্ছে নারীদেরকে রাজপথে প্রয়োজন নেই। এমন নারী বিদ্বেষের হাত থেকে নারী সমাজকে বাঁচাতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় মহিলাধারা যৌথভাবে কাজ করবে বলে জানান নতুনধারার রাজনীতিকগণ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..