শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে ১ দফা দাবিতে শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন অনুষ্ঠিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৪৩ বার পঠিত

মোঃ জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ১ দফা দাবিতে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষিকাদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৩/৯ ২৪ ইংরেজি রোজ সোমবার সকাল ১১টা ঘটিকায় সময় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে ১ ঘন্টার এ মানববন্ধনে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ মির্জাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান, যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মল্লিক, যুগ্ম আহ্বায়ক, মোসাম্মৎ রোজিনা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মিঠু, যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক নাহিদা হক খুশি।

এছাড়াও, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কে, এম রাজ্জাক সম্পাদক, মোঃ সেলিম মাহমুদ।

মানববন্ধনে আহবায়ক নাসির উদ্দিন বলেন, অষ্টম শ্রেণীর পাস একজন ড্রাইভারকে দেওয়া হচ্ছে ১২ তম গ্রেড অথচ স্নাতক ডিগ্রি পাস সহকারী শিক্ষক কোন কোন ক্ষেত্রে সহকারী শিক্ষক হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে ১৩ তম গ্রেট,

যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মোল্লা বলেন, আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রেখেছে, এই বৈষম্য দূরকরনের জন্য আমাদের এই আন্দোলন,

কে, এম রাজ্জাক বলেন, একজন শিক্ষক কোন তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারেনা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হওয়া উচিত।
মানববন্ধন শেষে স্মারকলিপি মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..