রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-১১ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক-১

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯২৯ বার পঠিত

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমান গাঁজা ও বিদেশি মদসহ মো: ফোরকান মিয়া(৫৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ০৫টায় বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের তার নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী মো: ফোরকান মিয়া(৫৫), সে বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের মোঃ মৃত সাত্তার ফকিরের ছেলে। একই গ্রামের পলাতক আসামি উজ্জ্বল মিয়া(২৭) নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি একটি মাদকের চালান কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বহন করে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ০৫টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকদ্রব্য উদ্ধার করতে হায়দরাবাদ গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশী চালিয়ে চেয়ারম্যান বাড়ি নামক স্থান থেকে ৩৫ কেজি গাঁজা ও ৯ লিটার বিদেশি মদসহ ফোরকানকে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন আল মাহমুদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল(২৭) নামে এক আসামি কৌশলে পালিয়ে যায়। বুধবার দুপুরে আটককৃত আসামি ফোরকানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..