শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মির্জাগঞ্জে মোবাইল কোর্টে ২ ব্যবসায়ীকে জরিমানা

মো: জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৩১ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২৮- ০৯-২০২৪ ইং  শনিবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা  বাজারে মোবাইল কোর্ট পরিচালনা  করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, পণ্যের মান নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারে মোবাইল  কোর্ট  পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,  ২০০৯ এর অধীনে ২ টি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়। এসময়  ক্রেতা ও বিক্রেতাদের ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন, ২০০৯ এর বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

সকল দোকানে প্রযোজ্য ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরো বলেন,  ভোক্তাদের অধিকার রক্ষায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। মির্জাগঞ্জ  থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সহায়তা প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..