বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৮৬৬ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত দুইটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ শহীদ মিয়া, নাদিম হোসেন ও লিটন হোসেন নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ বলেন, ধুলশুড়া এবং বয়ড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অনেকগুলো ড্রেজার ছিল। আমরা তিনটিকে আটক করেছি, বাকিগুলো সরে গেছে। পরে তিনটি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছি।

তিনি আরও বলেন, ইজারাদারকে আমরা বলেছি, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবেনা। বালুমহালের সীমানা নিয়ে যদি তাদের বিভ্রান্তি থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের আবারও এলাকা বুঝিয়ে দিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু তুলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..