বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

মুরাদনগরে জাতীয় শিক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫৮৬৯ বার পঠিত

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সনদ ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম। যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও ধামঘর মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদার। আরো বক্তব্য রাখেন,
কোড়ের পাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, শুশুন্ডা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গিয়াস উদ্দিন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন ভাল থাকে। যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। জয় পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পায়। নিয়মিত খেলাধুলা করলে ছেলেমেয়েরা মাদকসহ নানা রকম খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। তাই তাদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বাংলাদেশ সরকার খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার খাঁন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..