রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটরসাইকেল শোভাযাত্রা

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৯৫৪ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ট্টলারঘাটস্থ কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে সমগ্র উপজেলা ব্যাপী প্রদক্ষিন করে পূণরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

দলটির উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) -এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ও তাড়াইল-করিমগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার।

তিনি বলেন, এই শোভাযাত্রার উদ্দেশ্য হল ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই এই কথার জানান দেয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে বরাবরই ভূমিকা পালন করে এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে জানান দেয়া এবং দলীয় প্রতীক হাতপাখাকে মানুষের মাঝে প্রচার করা-ই এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..