বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

রাতের অন্ধকারে ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৫৮৯০ বার পঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নাসিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগমের স্বামী আব্দুল হাই ২০ বছর আগে মারা যান। গত ১০ বছর যাবৎ তিনি আয়লা চান্দখালী গ্রামে বাবার বাড়িতে একাই বসবাস করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা ও আব্দুল হাই দম্পতির তিন কন্যা সন্তান রয়েছে। তাঁরা তাদের পরিবার নিয়ে খুলনায় থাকেন। নাসিমার স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর নাসিমা আরেকটি বিয়ে করলেও তা বেশি দিন টেকেনি। তারপর থেকে তিনি প্রায় ১০ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে একা বসবাস করতেন।

বৃহস্পতিবার ভোরে নাসিমার চাচাতো ননদ মমতাজ বেগম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় তিনি ঘরের পেছনে সিঁধ কাটা দেখে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা ঘরে ঢুকে নাসিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নাসিমার ফুপাতো ভাই মো. নেছার উদ্দিন বলেন, ‘আমার বোন দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে একা থাকতেন। আমি মাঝেমধ্যে এসে তার ঘরের বাজার করে দিয়ে যেতাম। সকালে ফোনে খবর পাই কারা যেন তাঁকে মেরে ঘরের মালামাল চুরি করে নিয়ে গেছে। তার ঘরে অনেক স্বর্ণালংকার ছিল। এসে দেখি কিছুই নাই।’

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ‘নিহত নাসিমা এই ঘরে একা বসবাস করতেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুষ্কৃতকারীরা তার স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নেওয়ার জন্য ঘরের সিঁধ কেটে ঢুকে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..