রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে বিএনপির প্রস্তুতি সভা

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৫৯২৪ বার পঠিত

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনের পাঁচ বারের সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্ব প্রস্তুতি ও আলোচনা সভা করে বিএনপি।

শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাস স্টেশন এলাকায় এ সভার আয়োজন করে উপজেলার আকুবপুর ইউনিয়ন বিএনপি।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম সরকারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সৈয়দ আমজাদ হোসেন তসু, কাতার প্রবাসী মো: খোরশেদ আলম ভুঁইয়া, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, কামাল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক কবির হোসেন, উপজেরা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আজিজ সরকার মুন্না, নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..