শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্স এর সৌজন্যে আন্তঃ মাধ্যমিক বিদ্যালয় “সোনালী অতীত” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৯০০ বার পঠিত

যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে মার্সেল ইলেকট্রনিক্স দশমিনা উপজেলা আন্ত:মাধ্যমিক বিদ্যালয় “সোনালী অতীত” (এসএসসি ব্যাচ ১৯৮২ -২০০২) ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মার্সেল ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খানের উপস্থিতি ম্যচটিকে আরও আকর্ষণীয় জমজমাট করে তোলে।

২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে আয়োজিত ফুটবল ম্যাচের প্রধান আকর্ষণ ছিল মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক ও ব্রান্ড এম্বাসেডর ও প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান। সোনালী অতীত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি দশমিনা বাসীর জন্য একটি উপভোগ্য খেলায় পরিণত হয়। খেলাটি দেখতে মাঠের চারদিক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়। এসময় দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলটি নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আলীম, মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান,মার্সেল ইলেকট্রনিক্সের দশমিনা বিক্রয় পরিবেশক মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..