বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে গৃহবধুর আত্মহত্যা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯০৪ বার পঠিত

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগীতে পৌরসভা রোড এলাকায় লামিয়া আক্তার (২৫) নামে একজন গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটছে । বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেতাগীর পৌর ৪ নং ওয়ার্ডের পৌরসভা রোড এলাকার আলী নেওয়াজের বাসভবনের ভাড়াটিয়া বড় বোনের বাসায় থাকতো লামিয়া আক্তার (২৫)। গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। লামিয়া আক্তার এর বাবার নাম তোতা মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়ার বাড়ি কাঠালিয়ার কচুয়া গ্রামে। বড় মেয়ের বাসা বেতাগী পৌরসভা রোড এলাকায় আলী নেওয়াজ বাসভবনের ভাড়াটিয়া। বড় বোনের বাসায় থাকতো ছোট বোন লামিয়া আক্তার। লামিয়া আক্তার ওমান প্রবাসী মো: হৃদয়’র সাথে প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়।

বড় বোন তানিয়া আক্তার (৩৫) প্রতিদিনের স্বদেশকে জানায়, গত রাতে প্রতিদিনের মত আনুমানিক ১১টার দিকে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। সকালে ৯টায় দিকে নাস্তা খেতে ডাকতে গেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

বাসার মালিক তাৎক্ষণিক থানায় ফোন করলে থানার তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন পরিদর্শনে আসেন। পরে লাশ বেতাগী থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির জানায়, সকালে লামিয়ার আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..