বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মির্জাগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

মো:জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৯৬ বার পঠিত

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়,এই স্লোগানকে সামনে রেখে ১৪ ও ১৫ ই জানুয়ারি দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ১৪ ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সুবিদখালী সরকারি র,ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী বজলুর রহমান, সুবিদখালি সরকারি র,ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জলিলুর রহমান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্সী, সাংবাদিক সহকারি অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ বিজ্ঞান মেলায় মির্জাগঞ্জ উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন,

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্টলে তাদের মেধার বিজ্ঞান প্রযুক্তি প্রদর্শন করেন।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রদর্শিত বিজ্ঞান প্রযুক্তি ঘুরে ঘুরে দেখেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..