বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি

পটুয়াখালীতে রাতের আঁধারে আগুনে পুড়লো ৯টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মনজুর মোরশেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৯১৬ বার পঠিত
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের অফিসের হাট বাজারে মধ্যরাতে আগুনে পুরে ছাই হলো ৯টি দোকান। এতে প্রায় ১কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আনুমানিক ধারণা করা হয়।
সরজমিনে দেখা যায়, ১৩ জানুয়ারি (সোমবার) গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। বাজারের মধ্যে সারিবদ্ধ ৯টি দোকান পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মুদি-মনোহরী, ফল, কনফেকশনারি, জ্বালানী গ্যস, চা-পান সহ বেশ কয়েক ধরনের ব্যবসা রয়েছে। এর আগে গত ১১ ও ১২ ই জানুয়ারি দুই রাতে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ১৩ টি দোকানপাটে হামলা চালায় এবং দোকানের মালামাল লন্ডভন্ড করে। হামলার পর বাজারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা নিজ বাড়িতে রাত্রি যাপন করে। হামলার একদিন পর কিভাবে আগুনের সূত্রপাত ঘটলো এ ব্যাপারে কিছু জানা যায়নি।
ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি কামাল পারভেজ বলেন, আজকের অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা হতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে নিয়ন্ত্রিত বাজারে অবস্থিত সিসিটিভি ক্যামেরাগুলাও বিকল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..