শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

সাংবাদিক মিজানুর রহমানের বাবার ইন্তেকাল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৬৯ বার পঠিত

দৈনিক আমার দেশ পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি ও বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. মিজানুর রহমান ডব্লিউ’র বাবা মো. লুৎফর রহমান নানা (৮০) সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার সকাল দশটায় বেতাগী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়িতে দাফন কার্য সম্পন্ন হয়।

বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের বাবা সোমবার বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক মিজানুর রহমান ডব্লিউ’র বাবার মৃত্যুতে বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি, বেতাগী উপজেলা বিএনপির’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মো. শাহজাহান কবির, বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বিষখালীর সম্পাদক আবদুস সালাম সিদ্দিকী, বেতাগী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, বেতাগী রিপোটার্স ইউনিটির সভাপতি -সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..