বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

মুরাদনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৩৯ বার পঠিত
মুরাদনগর উপজেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ ও শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী হাফেজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর জাহিদুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মাহমুদুল হাছান, সহকারী শিক্ষক ইয়াছমিন আক্তার, হাবিবুর রহমান, শিক্ষার্থী রেশমা আক্তার।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাকির হোসেন, আক্তার হোসেন ভূইয়া, জেবুন্নেছা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে মোট ৮৭ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..