রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে বোর ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৮৬৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (৩০ এপ্রিল) বোর ধান, চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

এসময় উপজেলা খাদ্যবান্ধব কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্যগুদাম) মোঃ আশরাফুল আলম সহ মিল মালিক, রোব চাষীরা উপস্থিত ছিলেন। চলতি বোর মৌসুমে ১ হাজার ৫শত ১৯ মে.টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা হারে প্রতিমন ধান কৃষকেরা ১ হাজার ৪৪০ টাকা দরে খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। একজন কৃষক মে.টন থেকে ৩ মে. টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। অপরদিকে ৪ হাজার ২৮১ মে.টন বোর চাউল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৪৯ টাকা দরে প্রতি টন ৪৯ হাজার টাকা হিসাবে বিল পরিশোধ করা হবে।

নান্দাইল উপজেলার ৪জন অটো মিল মালিক ও ২জন হাসকিং রাইস মিলের মালিকগন এই চাল সরবরাহ করবেন বলে খাদ্য কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন জানান।

চাষীরা কিভাবে ধান বিক্রি করবেন বিষয়টি জানতে চাইলে খাদ্য কর্মকর্তা জানান, কৃষি অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। আগে আসলে আগে বিক্রি করতে পারবেন এই নীতিমালায় ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এই সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..