বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলীতে ভুয়া ডিবি পরিচয়ে মামলার তদন্ত করে চাঁদাবাজি গ্রেফতার ২

মো: সাগর (বরগুনা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

কোর্ট থেকে মামলার কপি নিয়ে ভুয়া ডিবি পুলিশ সেজে তদন্তের নামে হুমকি ধমকি ও চাঁদাবাজির অভিযোগে বরগুনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. হাবিব তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৬) এবং মো. আবু হানিফের ছেলে মো. রাসেল (২৫)। এদের মধ্যে রিয়াজ পেশায় আইনজীবীর সহকারী ও রাসেল একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তাদের বিরুদ্ধে প্রতারণা, হুমকি-ধামকি প্রদান ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, বিভিন্ন সময় কোর্টে দায়ের করা মামলার কপি নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তদন্তের নামে হুমকি-ধামকি প্রদান করে টাকা দাবি করতেন। এতে ভয়ে ভুক্তভোগীরা টাকার মাধ্যমে তাদের ম্যানেজ করতো।

এরকম একটি ঘটনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মরহুম হানিফ মৃধার ছেলে মাসুম মৃধার সঙ্গে ঘটলে বিষয়টি তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি জানতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে এ ঘটনার তদন্ত শুরু করে ডিবি। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ডিবি পুলিশ রিয়াজ ও রাসেলকে শনিবার বিকেলে গ্রেফতার করে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিমকে অবগত করে তার নির্দেশনা অনুযায়ী তদন্ত শুরু করি। পাশাপাশি অভিযুক্ত রিয়াজ ও রাসেলকে নজরদারিতে রাখি। এসময় তাদের এমন অনৈতিক কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনার সত্যতা পাই। পরে আজ তাদের গ্রেফতার করি।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, অভিযুক্ত রিজায় ও রাসেলের এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতে যাতে কেউ সাহস না পায়, তাই আমার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..