সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

ভোটাধিকার চাইলে সেটি যদি ‘অপরাধ’ হয়, তবে বিএনপি সেই ‘অপরাধ’ বারবার করবে: ড. কাজী মনির

মো: নাজমুল ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৮৩৬ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, “ভোট ও গণতন্ত্র চাইলে যদি তা ‘অপরাধ’ হয়, বিএনপি এই ‘অপরাধ’ বারবার করবে।”

সোমবার (২ জুন) বারইখালী মীম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় ড. মনির বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী ভাবধারার কেউ সুবিধা নিতে পারবে না।”

তিনি শহীদ জিয়াকে স্মরণ করে আরও বলেন, “তিনি ছিলেন নির্লোভ ও দেশপ্রেমিক নেতা—বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও গার্মেন্টস শিল্পের পথিকৃৎ।”
আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ড. মনির বলেন, “আওয়ামী লীগকে যারা ছাড় দিচ্ছে, আবার গোপনে ভারতের সঙ্গে আঁতাত করছে—তারা দ্বিচারিতা করছে। বিএনপি আদর্শিক অবস্থানে অটল রয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “বিএনপির রাজনৈতিক দৃঢ়তা আজ ইতিহাস সৃষ্টি করছে। সামনে আরও কঠিন সময় আসছে, ঐক্য বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা দলীয় আদর্শ বজায় রাখা ও সংগঠন পুনর্গঠনের উপর জোর দেন। শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..