শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মির্জাগঞ্জে “বন্ধু মহল”২০০১ অনুষ্ঠিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৮৯০ বার পঠিত

“এসো বন্ধু পাশে থাকি” বন্ধুত্বের বন্ধনে এগিয়ে যাব সম্মুখ পানে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এস,এস,সি ২০০১ “বন্ধু মহল “ফ্রেন্ডস ডে ২০২৫ ইং ১ম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এস,এস,সি ২০০১ ব্যাচের আয়োজনে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০ ই জুন মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এতে মির্জাগঞ্জ উপজেলার এস,এস,সি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, প্রত্যেক শিক্ষার্থীরা এক কালার গেঞ্জি গায়ে পরিধান করেন, স্বাগত বক্তব্য, পরিচয় পর্ব, লটারি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজের আয়োজন করা হয়, অনুষ্ঠানের আগের দিন রঙিন বাতি দিয়ে অনুষ্ঠান এলাকা সুসজ্জায় সজ্জিত করা হয়, বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দিয়ে অনুষ্ঠানের প্রধান সড়ক সাজানো হয়। এ অনুষ্ঠানে প্রায় ১০০ জন এস, এস, সি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, মাইনুল ইসলাম মাসুম, সেলিম রেজা, বদরুদ্দোজা জনি মুন্সি, আসাদুর রহমান রেজা,নাহিদুল ইসলাম রুবেল শাহজাদা মহিউদ্দিন, ডলি, পলি, নাসরিন প্রমুখ।

সন্ধ্যা ৬টায় লটারি ড্র অনুষ্ঠিত হয়, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..