বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত
সাগরে যেতে প্রস্তুতি সম্পন্ন উপকুলের জেলেদের

সামদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস‌্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস‌্য আহরণের জন‌্য সমুদ্রে সব ধরনের মাছ শিকার ৫৮ দিনের নিষেধাজ্ঞা বুধবার মধ‌্যরাতে শেষ হবে। মাছ শিকারে সাগরে যেতে উপকুলের জেলেদের সকল প্রস্তুতি শেষ করেছে। বুধবার সন্ধ‌্যায়ই তারা ঘাট ছেড়ে সাগরে পাড়ি জমাবেন বলে জানান জেলেরা।

জানাগেছে, সামদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামদ্রিক মৎস‌্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস‌্য আহরণের জন‌্য সমুদ্রে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সকল প্রকার মৎস‌্য নৌযান কতৃক যে কোন প্রজাতির মৎস‌্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বুধবার মধ‌্যরাতে শেষ হবে। ইতিমধ‌্যে উপকুলীয় অঞ্চল তালতলীর ৮ হাজার ৭৯৯ জেলে সাগরে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা তাদের ট্রলার মেরামত, জাল বুননসহ বাজার সওদা সম্পন্ন করেছে। সন্ধ‌্যা রাতেই তারা উপকুল ছেড়ে চলে যাবে বলে জানান জেলেরা। মধ‌্যরাত শুরু হওয়ার সাথে সাথে তারা সাগরে তাদের নির্ধারিত স্থানে জাল ফেলবে বলে আরো জানান জেলে কাঞ্চন আলী, বারেক ও রাজ্জাক।

বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে শত শত ট্রলার জাল বোঝাই নোঙ্গর করে আছে। ঘাট জেলেদের আনা গোনায় সরগরম হয়ে ওঠেছে। ফকির হাটের মুদি মনোহরী দোকানগুলোতে জেলেরা বাজার সওদা করতে ভীর জমিয়েছেন।

মুদি দোকানদার সফেজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষ। জেলেরা সাগরে যেতে বাজার সওদা করছেন। বিক্রি অনেক ভালো।

ফকিরহাট এলাকার বিসমিল্লাহ ট্রলার মাঝি রহিম মিয়া বলেন, সাগরে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি নিয়েছি। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়া মাত্রই সাগরে মাছ শিকারে যাব।

জেলে নুরসাইদ ও ফোরকান মিয়া বলেন, নিষেধাজ্ঞার কারনে গত ৫৮ দিন সাগরে মাছ শিকার করতে পারিনি। ওই সময়টা পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে কেটেছে। ওই সময়ে বেশ টাকা ঋণ করেছি। এখন ভালো মাছ পাওয়ার আশায় সাগরে যাব। দেখি আল্লাহ ঋণ পরিশোধ করতে দেয় কিনা ?

উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে মো.আলমগীর হাওলাদার ও সবুজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষ , সাগরে যেতে প্রস্তুতি নিয়েছি।

সোনাকাটা ইউপি সদস‌্য ফকিরহাট মৎস‌‌্য সমিতির নেতা টুকু সিকদার বলেন, সাগরে মাছ শিকারে যেতে ৬’শ ট্রলারের জেলেরা সকল প্রস্তুতি নিয়েছে। আশা করি সাগরে জেলেদের জালে ভালো মাছ শিকার হবে।

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, আজ (বুধবার) মধ‌্যরাতেই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। রাত ১২ টার পরে সাগরে জেলেদের মাছ শিকারে কোন বাঁধা নেই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..