বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিয়েতে দাওয়াত না দেয়ায় বরের বাড়ীতে হামলা। নববধুর গহনা লুট। আহত-৪

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৮৫৬ বার পঠিত

বিয়েতে দাওয়াত না দেয়ায় বর আবু বকর আকনের বাড়ীতে সন্ত্রাসীরা হামলা করে নবুবধুর পরিহিত দুই ভরি স্বর্নালাংকার লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দিলে সন্ত্রাসী চারজনকে পিটিয়ে আহত করেছে। বর আবু বকর এমন অভিযোগ করেছেন। এ ঘটনায় শনিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার শাখারিয়া গ্রামে শুক্রবার রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের মোতালেব আকনের ছেলে রিগাল ফার্নিচারের সুপার ভাইজার মোঃ আবু বকর নব বধুকে নিয়ে শুক্রবার রাত নয়টার দিকে বাড়ীতে আসেন। ওই সময় আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী এসে বাড়ীতে হামলা চালায়। পরে তারা নব বধুর শরীরে পরিহিত দুই ভড়ি স্বর্নালংকার ছিনতাই করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে নববধুর শ্বশুর মোতালেব আকন (৬০) ভগ্নিপতি ইউসুফ আকন (৪৬), ননদ রিপা আক্তার (২৫), জুলেখা আক্তারকে (৩৬) পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় শনিবার আমতলী থানায় আমতলী থানায় বর আবু বকর বাদি হয়ে আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

মামলার বাদী আবু বকর বলেন, নব বধুকে নিয়ে বাড়ীতে এসে মেহমানদের নাস্তা করাচ্ছিলাম। এমন মুহুর্তে আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী এসে আমার বাড়ীতে হামলা চালায়। পরে আমার নববধুর শরীরে পরিহিত দুই ভরি গহনা ছিনতাই করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা আমার বাবা, দুই বোন ও ভগ্নিপতিকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে কদম আলী মাদবর বলেন, আবু বকর আমার ভাগ্নে। তার বিয়েতে আমার অপর তিন ভাগ্নে গ্রæপকে দাওয়াত দেয়নি। এ বিষয়ে জানতে শুক্রবার রাতে বশির ফকির ও সবুজ হাওলাদার খালাতো ভাই আবু বকর আকনের বাড়ীতে যায়। ওই সময় কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি এবং ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। কিন্তু নববধুর গহনা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..