বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

দুর্নীতিবাজ নেতাদের বিএনপিতে ঠাঁই নেই : ইয়াসের খান চৌধুরী

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৮৩৬ বার পঠিত

নান্দাইলে বাংলাদেশ জাতীয়বাদী দল ( বি এন পি) ১৩ ইউনিয়ন ও পৌরসভায় কর্মী সন্মেলনের মাধ্যমে শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব তেরি হবে । প্রতিটি ইউনিয়ন ত্যাগী জনপ্রিয় ব্যক্তিরাই যোগ্য পদের যোগ্য হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হবে । বুধবার ১৮ জুন বিকেলে জাহাঙ্গীর পুর আলিম মাদরাসার মাঠে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী ইউনিয়ন কর্মী সন্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আমলে দেশে উন্নয়ন হয়। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার লুঠপাটে নিমজ্জিত ছিল বলেই আজ দেশ থেকে পালিয়েছে। জনগণ এদেরকে প্রত্যাখ্যান করেছে। আমার দলের কেউ দুর্নীতি করলে করলে এদের কখনো দলে ঠাঁই হবে না। তাছাড়া ইউনিয়ন কমিটিতে তারাই স্থান পাবে যারা জনগণের সাথে সুসম্পর্ক রয়েছে এবং জন সম্পক্ত রয়েছে। আর এই কমিটির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি বিপুল ভোটে এই সংসদীয় আসনে জয় লাভ করবে ।

ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চলনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো,উসমান গনি ভুইয়া গেনু, উপজেলা বিএনপির সদস্য মো,আশহাদুল হল শাহীন, মো,সুমন সরকার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোমেন হোসেন মাস্টার, কাজী গোলাম মোস্তফা, নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন ফকির, মুশুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো,ফোরকান উদ্দিন, রাজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো আতাউর রহমান বুলবুল খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..