বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ইউনিয়ন বিএনপির সদস্যসচিবের উপর হামলা ও মারধরের অভিযোগ আহবায়কের বিরুদ্ধে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৮৪৮ বার পঠিত

বরগুনার বেতাগীতে কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব প্রভাষক মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে আহ্বায়ক স্বদেশ কুমার রায় সুব্রত ও তার অনুসারীদের বিরুদ্ধে। শনিবার সকাল ১১টার দিকে কুমড়াখালী বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, প্রভাষক মিজানুর রহমান তার ব্যবসাপ্রতিষ্ঠান অয়ন মেডিসিন কর্নারে অবস্থানকালে তাকে পেটানো হয়। অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে বিএনপি নেতাকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার ওয়ার্ড বিএনপির সম্মেলনের কথা রয়েছে। এ জন্য কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি শুক্রবার প্রস্তুতিমুলক সভা করে। সদস্যসচিব মিজানুরসহ একাধিক নেতা-কর্মী আহ্বায়ক স্বদেশের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। এতে দলের ভাবমূর্তি ও সুনাম নষ্টের অভিযোগ করা হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিজানুরের ওপর হামলা করা হয়।

এ প্রসঙ্গে মিজানুর জানান, আগামী কাউন্সিলে তিনি সভাপতি প্রার্থী। এ জন্য সুব্রত ও তার লোকজন হামলা চালিয়েছে। এ সময় স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করেছে। সুব্রতকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি করেন মিজানুর।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে স্বদেশ কুমার রায় সুব্রত বলেন, ‘একটি অপহরণের ঘটনা নিয়ে বৈঠককালে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সদস্যসচিবের সঙ্গে হাতাহাতিতে তার জামা ছিঁড়ে যায়। ঘনাটি তেমন গুরুতর নয়।’

বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, একটি অপহরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..