রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মায়ের জানাজায় প্যারোলে দুই ঘণ্টার মুক্তি পেলেন ষোলটাকা ইউপি চেয়ারম্যান

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধ:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাশার মা জাহানারা বেগম (৭২) সোমবার (২৩ জুন) কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খবরটি পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। প্রশাসন আবেদন অনুমোদন করলে পাশাকে মেহেরপুর জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় নিজ গ্রাম গাংনীর মিনাপাড়ায় নেওয়া হয়।

মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জাহানারা বেগমের দাফন সম্পন্ন হয়। জানাজায় শত শত মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এলাকার অনেককেই এ সময় আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।

দাফন কার্যক্রম শেষে পুলিশ তাকে আবারও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেহেরপুর জেলা কারাগারে ফিরিয়ে নেয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টের পর গাংনী উপজেলার কয়েকটি এলাকায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আনোয়ার হোসেন পাশাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি মেহেরপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..