রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ ধসে চাপা পড়ে সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

মো: নাজমুল ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮৪৩ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ধসে পড়লে নৌকায় অবস্থানরত এক তরকারি ব্যবসায়ী নির্মল মণ্ডল (৬০) মর্মান্তিকভাবে নিহত হন। শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মল মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত অতুল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সবজি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজস্ব ট্রলারে মালামাল নিয়ে নিয়মিতভাবে স্থানীয় বাজারে আসতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃষ্টির কারণে নির্মল মণ্ডল ফুলহাতা বাজার এলাকার পুরনো ব্রিজের নিচে তার নৌকাটি নিয়ে আশ্রয় নিয়েছিলেন। ঠিক সেই সময় একটি বালুবাহী জাহাজ ব্রিজটিকে সজোরে ধাক্কা দিলে ব্রিজের একটি অংশ ধসে পড়ে এবং তার নৌকার উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটির বিষয়ে বারবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..