বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আমতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ। বিয়ে করতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা!

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৮৬৯ বার পঠিত

বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক রাকিব চৌকিদার (১৯) প্রেমিকা কলেজ ছাত্রীকে (১৮) একাধিক বার ধর্ষণ করেছে। বিয়ে করতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গার্মেন্টস কর্মীর বাবা এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার বালিয়াতলী গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামের জাকির চৌকিদারের ছেলে রাকিব চৌকিদার প্রতিবেশী কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। তার যন্ত্রনা সইতে না পেয়ে ওই কলেজ ছাত্রী ঢাকায় চলে যায়। ওইখানে সে একটি পোশাক কারখানায় চাকুরী নেয়। গত দের বছর ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। কিন্তু রাকিবের যন্ত্রনা থেকে সে রক্ষা পায়নি। এক পর্যায় তাদের মধ্যে প্রেম হয়। গার্মেন্টেস কর্মীর বাবার অভিযোগ রাকিব চৌকিদার তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। গত মার্চ মাসে রাকিব বিয়ের আশ্বাস দিয়ে চাকুরী ছেড়ে তার মেয়েকে বাড়ীতে আনেন। কিন্তু গত তিন মাস পেরিয়ে গেলেও রাকিব তাকে বিয়ে করেনি। মঙ্গলবার সকালে রাকিব ফোনে তাকে (গার্মেন্টস কর্মী) বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে ভেঙ্গে সে পরে। ওইদিন দিন রাত ৮ টার দিকে সে ঘরের আড়ার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থল উপস্থিত হয়েছেন। এ ঘটনার পরপর প্রেমিক রাকিব চৌকিদারসহ তার পরিবারের লোকজন পালিয়েছে।

গার্মেন্টস কর্মীর বাবার অভিযোগ, বিয়ে প্রলোভন দেখিয়ে তার মেয়েকে একাধিকবার রাকিব চৌকিদার ধর্ষণ করেছে। এখন আমার মেয়েকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে আমার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, রাকিবের পরিবারকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা উল্টো আমার মেয়েকে অপবাধ দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..