রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

মাহবুবুর রহমান বাবুল নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্র নিহতের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে উপজেলা খারুয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে মাস্টার বাড়ির গোলাম মস্তুফা (৪৫) ও তার শিশু পুত্র আব্দুল্লাহ (৫) নামের দু’জনের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে পিতা-পুত্র।

স্থানীয় পল্লী চিকিৎসক আবু হানিফা জানান, রবিবার বিকেল ধানের ছাড়া রোপণের জন্য বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে পিতা মই দিতে গেলে তার শিশু পুত্রও সাথে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনা ঘটলে পিতা-পুত্র মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করার পূবেই ঘটনাস্থলে পিতা-পুত্রের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ প্রেরণ করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..