রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেতাগীতে অসুস্থ্য মুক্তিযোদ্ধা মন্নান মৃধার বাড়িতে জেলা প্রশাসক

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক)
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬১৮২ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহান বিজয় দিবসের প্রাক্কালে বরগুনার বেতাগীতে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মৃধার বাড়িতে গিয়ে তাঁদের খোঁজ-খবর নিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান ।
শনিবার দুপুরে নিজ কার্যালয় থেকে সহকর্মী, মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে তিনি বরগুনা হানাদার মুক্ত করার সক্রিয় সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মৃধার বাড়িতে যান জলা প্রশাসক।
এ সময় তার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল, উপহার সামগ্রী তুলেদেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান করেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ^াস দেন। মুক্তিযোদ্ধা শারীরিক অসুস্থার কারণে গত কয়েকমাস যাবত চলাফেরা করতে পরছিলেন না। খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক।
এ সময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, বরগুনার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, সহকারি কমিশনার (ভ’মি) ফারহানা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার ও বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি প্রভাষক মো: হাবীবুর রহমান।
আগামী ১৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বরগুনায় আগমন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..