রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা আসবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ, নির্বাচনসহ সমসাময়িক বেশ কিছু ইস্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন রাজনৈতিক দলের নেতারা। এসময় কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা।

রাজনৈতিক দলগুলোর নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ৮টি সুপারিশ দেয়া হয়েছে এনডিএমের পক্ষ থেকে। দেশে চলমান অস্থিরতায় বিগত সরকারের দোসরদের দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের সঙ্গে নির্বাচনী তারিখ প্রক্রিয়ার বিস্তারিত অতিদ্রুত জানানো হবে বলে প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন।

ববি হাজ্জাজ আরও বলেন, দেশের অস্থিরতা মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করবে। সচিবালয়ে হামলার বিষয়ে গোয়েন্দা রিপোর্টে ঘাটতি ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..