বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে সৌন্দর্যবর্ধন কাজ শুরু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮০৮ বার পঠিত
নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে সৌন্দর্যবর্ধন কাজ শুরু --------------------সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন গোলচত্বরকে নতুন রূপে সাজাতে সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে গোলচত্বরের ভেতর ও বাইরের দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নান্দাইলের প্রধান প্রবেশমুখে অবস্থিত এই গোলচত্বর শুধু একটি স্থাপনা নয়, বরং এটি উপজেলার মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক। তাই এটিকে নষ্ট বা অযত্নে ফেলে রাখলে পুরো নান্দাইলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নান্দাইলবাসীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে— গোলচত্বরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। মূত্র বিসর্জন বা যেকোনো অনাকাঙ্ক্ষিত কাজে কেউ যেনো এর ভেতরের পরিবেশ নষ্ট না করেন।

এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে, গোলচত্বরকে ব্যানার ও ফেস্টুনমুক্ত রাখা হোক। এতে স্থাপনাটির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে এবং এটি প্রকৃত অর্থেই নান্দাইলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জানান, “নান্দাইলকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নান্দাইলবাসী একটি দৃষ্টিনন্দন পরিবেশ উপহার পাবেন।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নান্দাইলের উন্নয়ন ও সৌন্দর্য ধরে রাখতে নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..