রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত
মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত .......................ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় পৌর যুবদলের আয়োজনে মোরেলগঞ্জ পৌর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।

সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মুন্সী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা ডালিম মুন্সী, মো. শাহিন বেপারী, জাকির হোসেন, মিজানুর রহমান পাখি, আল আমিন হোসেন রাসেল, ফকির এনায়েত করিম, সোহেল ফরাজী, মহিম কাজী, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম রাজু, লিয়ন তালুকদারসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।”

তারা আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণসহ জনকল্যাণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..