রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশকে মাথা তুলে দাঁড় করানোর রূপরেখা দিয়েছেন তারেক রহমান”— প্রভাষক ফকির রাসেল আল ইসলাম

মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪৮ বার পঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালীকাবাড়ী বাজারে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ .......................ছবি: সংগৃহীত

“বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর যে রূপরেখা প্রয়োজন, তা সবই নিহিত আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায়”— এমন মন্তব্য করেছেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালীকাবাড়ী বাজারে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে।

প্রভাষক ফকির রাসেল আল ইসলাম বলেন, “তারেক রহমানের ৩১ দফায় যেমন একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা আছে, তেমনি কাজী খায়রুজ্জামান শিপন ভাইও মাটির মানুষের নেতা হিসেবে সেই দর্শনকে এগিয়ে নিচ্ছেন।আমরা বিশ্বাস করি— তারেক রহমানের দিকনির্দেশনা ও শিপন ভাইয়ের তৃণমূলভিত্তিক নেতৃত্ব একত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী, স্বচ্ছ ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া— যাতে জনগণ জানতে পারে, কেমন একটি বাংলাদেশ গড়তে চান তিনি।”

লিফলেট বিতরণের সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেটে রাষ্ট্র মেরামতের পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো নতুনভাবে গড়ে তোলার দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—৯নং বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুৎফর ফকির, সাধারণ সম্পাদক মোঃ ইদুল হাওলাদার,১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল,কৃষক দলের সাদিক শিকদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ব্যাপারী, এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের থানা সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহসহ আরও অনেকে।লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..