রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইনের মতবিনিময় সভা

জুবায়ের আহমাদ জুয়েল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৩ বার পঠিত
তাড়াইলে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইনের মতবিনিময় সভা.....................ছবি সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত শাপলা কলি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইন তাঁর নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ মোড়ে স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরুব্বি মোঃ আবছার উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সংগঠক মোঃ রুবেল ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইন। তিনি বলেন, “রাজনীতি মানে জনগণের সেবা। তাড়াইল ও করিমগঞ্জের উন্নয়নই আমার একমাত্র অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপ দিতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অব:) মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফারুক ভূইয়া কাঞ্চন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ এমদাদুল হক ভূইয়া, মোঃ শফিকুর রহমান, মোঃ ফাইজুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম ভূইয়া, আতহার উদ্দিন খান সিদ্দিকী, সাখাওয়াত হোসেন বিপ্লব, মোঃ শামসুল আলম, সাবেক মেম্বার মোঃ রুমান মিয়া,এনসিপি তাড়াইল উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ শাফায়াতুল্লাহ এবং শেখ মোঃ কাউসার হোসেন সহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই এনসিপি প্রার্থী মোঃ ইকরাম হোসাইন বিজয়ী হবেন— এমনটাই প্রত্যাশা সকলের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..