রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে আওয়ামীলীগের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৫ বার পঠিত

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাড়াইল উপজেলা সদরস্থ খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল মাহমুদ শোয়েব। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাকিম রানা ও রকিবুর রহমান রুজন।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কাইয়ূম ভূঁইয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: দিলোয়ারা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব মোঃ সগির মিয়া, সদস্য সচিব সাইদুর রহমান বাবু, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, রবিউল হক আউয়াল, তানভীর ইলাম (সদস্য) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, “বিগত সময়ে আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামীলীগের লকডাউন জনগণের কণ্ঠরোধের একটি চক্রান্ত।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..